এক্সপ্রেস লেনস নরফোক নির্মাণের জন্য টাইডওয়াটার ড্রাইভ এবং লিটল ক্রিক রোডে ট্রাফিক পরিবর্তনের পরিকল্পনা

১৩ নভেম্বর রাত থেকেই এই ট্রাফিক পরিবর্তন কার্যকর করা হবে

নরফোক — হ্যাম্পটন রোডস এক্সপ্রেস লেনস (এইচআরইএল) নরফোক সেগমেন্টের প্রথম ধাপের নির্মাণকাজের অংশ হিসেবে আগামী সপ্তাহে নরফোকের টাইডওয়াটার ড্রাইভ এবং লিটল ক্রিক রোডে ট্রাফিক পরিবর্তন কার্যকর করার পরিকল্পনা করেছে ভার্জিনিয়া ডিপার্টমেন্ট অফ ট্রান্সপোর্টেশনের (ভিডট) ঠিকাদার কর্মীরা।

  • ১৩ নভেম্বর রাত থেকেই আই-৬৪ ওভারপাসে টাইডওয়াটার ড্রাইভের উভয় দিকের ট্রাফিক রাস্তার ভেতরের দিক থেকে বাইরের দিকে ডানে সরিয়ে নেওয়া হবে।
  • ১৪ নভেম্বর রাত থেকেই আই-৬৪ ওভারপাসে লিটল ক্রিক রোডের উভয় দিকের ট্রাফিক রাস্তার ভেতরের দিক থেকে বাইরের দিকে ডানে সরিয়ে নেওয়া হবে।

কোনো পরিবর্তনের ফলেই চালকদের জন্য চলাচলের লেনের সংখ্যা কমবে না এবং উভয় পরিবর্তনই ২০২৫ সালের বসন্ত পর্যন্ত বহাল থাকবে বলে ধারণা করা হচ্ছে।

এই প্রকল্পের জন্য পূর্বে কার্যকর করা অন্যান্য ট্রাফিক প্রভাবগুলো এখনও বহাল রয়েছে, যার মধ্যে অন্তর্ভুক্ত:- সাউথবাউন্ড টাইডওয়াটার ড্রাইভ থেকে আই-৬৪ ইস্ট অভিমুখী সম্পূর্ণ র‍্যাম্পটি দীর্ঘমেয়াদে বন্ধ থাকবে, তবে আই-৬৪ ইস্টে প্রবেশের জন্য থোল স্ট্রিটে একটি নতুন বাঁক নেওয়ার ব্যবস্থা করা হয়েছে; এটি ২০২৬ সালের প্রথম দিক পর্যন্ত বলবৎ থাকবে বলে ধারণা করা হচ্ছে।

  • আই-৬৪ ওভারপাসে টাইডওয়াটার ড্রাইভের উভয় দিকে সরাসরি চলাচলকারী ট্রাফিকের জন্য রাস্তা এক লেনে সংকুচিত করা হয়েছে, যা ২০২৫ সালের বসন্তকাল পর্যন্ত বলবৎ থাকবে বলে ধারণা করা হচ্ছে।
  • আই-৬৪ ওভারপাসে লিটল ক্রিক রোডের উভয় দিকে সরাসরি চলাচলকারী ট্রাফিকের জন্য রাস্তা দুটি লেনে সংকুচিত করা হয়েছে, যা ২০২৫ সালের বসন্তকাল পর্যন্ত বলবৎ থাকবে বলে ধারণা করা হচ্ছে।
  • নর্থবাউন্ড টাইডওয়াটার ড্রাইভ অন-র‍্যাম্প থেকে আই-৬৪ ওয়েস্টে প্রবেশের মার্জ এরিয়া বা যুক্ত হওয়ার পথটি সংক্ষিপ্ত করা হয়েছে, যা ২০২৫ সালের মাঝামাঝি সময় পর্যন্ত বলবৎ থাকবে বলে ধারণা করা হচ্ছে। এই কাজগুলো এইচআরইএল নরফোক সেগমেন্ট নির্মাণ প্রকল্পের প্রথম ধাপের অংশ, যা ২০২৩ সালের গ্রীষ্মকালে শুরু হয়েছিল। এর অন্তর্ভুক্ত রয়েছে পেট্রোল রোড এবং টাইডওয়াটার ড্রাইভের মধ্যবর্তী মোট ২ মাইল জুড়ে আই-৬৪-এর বিদ্যমান তিনটি সাধারণ লেনের পাশাপাশি ভেতরের শোল্ডারটিকে একটি হাই-অকুপেন্সি টোলযুক্ত, পার্ট-টাইম শোল্ডার এক্সপ্রেস লেনে রূপান্তর করা, সেইসাথে আই-৬৪-এর বেশ কয়েকটি বিদ্যমান সেতুর সম্প্রসারণ ও সংস্কার করা।এই এইচআরইএল নরফোক সেগমেন্টটি অবশেষে নিউপোর্ট নিউজের ডেনবিগ বুলেভার্ডের পশ্চিম দিক থেকে চেসাপিকের আই-২৬৪/আই-৬৬৪ বাওয়ার্স হিল ইন্টারচেঞ্জ পর্যন্ত আই-৬৪-এ সার্বিক একটানা ৪৫ মাইল বিশিষ্ট হাই-অকুপেন্সি টোল এক্সপ্রেস লেন নেটওয়ার্কের অংশ হয়ে উঠবে। এই অঞ্চলে যানবাহনের চাহিদা অব্যাহতভাবে বৃদ্ধি পাওয়ার প্রেক্ষাপটে, অন্যান্য আন্তঃরাজ্য সড়ক উন্নয়নের পাশাপাশি এক্সপ্রেস লেনের পরিবর্তনশীল বা গতিশীল টোল মডেলের অন্তর্ভুক্তি দীর্ঘমেয়াদে যানজট নিয়ন্ত্রণের একটি অতিরিক্ত ব্যবস্থা প্রদান করে এবং হ্যাম্পটন রোডসের মোটরচালকদের জন্য আরও বেশি ভ্রমণের বিকল্প ও একটি নির্ভরযোগ্য যোগাযোগ নেটওয়ার্ক নিশ্চিত করে। হ্যাম্পটন রোডস এক্সপ্রেস লেন প্রকল্পসমূহ সম্পর্কে আরও তথ্যের জন্য এবং নির্মাণকাজের সর্বশেষ আপডেট, ট্রাফিকের প্রভাব সম্পর্কে জানতে ও প্রকল্পের আপডেট পেতে সাইন-আপ করতে 64expresslanes.org ভিজিট করুন।