ফ্রেডেরিক, মেরিল্যান্ড – কৃষি দপ্তর ২০২৭ সালের জানুয়ারিতে ফ্রেডেরিক কাউন্টিতে ফার্ম২ফুড অ্যাক্সিলারেটর প্রোগ্রাম নিয়ে আসছে। ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব স্টেট ডিপার্টমেন্টস অব এগ্রিকালচার (নাসডা) ফাউন্ডেশনের উপস্থাপনায় এই ১২ সপ্তাহের কর্মসূচিটি কৃষক ও খাদ্য ব্যবসায়ীদের স্থানীয়ভাবে উৎপাদিত কৃষিপণ্য দিয়ে তৈরি মানসম্পন্ন ও মূল্য সংযোজিত খাদ্য ও পানীয়জাত পণ্য তৈরি ও সম্প্রসারণে সহায়তা করবে।
কৃষি দপ্তরের পরিচালক কেটি স্টিভেন্স বলেন, "ফার্ম২ফুড স্থানীয় কৃষকদের দুর্দান্ত সব পরিকল্পনাকে সফল পণ্যে রূপান্তর করার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম, জ্ঞান এবং সংযোগ প্রদান করবে। মূল্য সংযোজিত কৃষিপণ্যের জন্য আরও সুযোগ তৈরি করে আমরা কৃষি ব্যবসাগুলোকে শক্তিশালী করছি এবং ফ্রেডেরিক কাউন্টিতে কৃষির ভবিষ্যৎকে এগিয়ে নিয়ে যাচ্ছি।"
ফার্ম২ফুড অংশগ্রহণকারীদের দেশজুড়ে থাকা খাদ্যশিল্পের বিশেষজ্ঞদের সাথে যুক্ত করে এবং পণ্য উদ্ভাবন, খাদ্য নিরাপত্তা, বিপণন, মূল্য নির্ধারণ ও বিক্রয়ের ওপর ব্যবহারিক প্রশিক্ষণ প্রদান করে। ফ্রেডেরিক কাউন্টিতেই আয়োজিত হতে যাচ্ছে ফার্ম২ফুড-এর প্রথম কাউন্টি-ভিত্তিক দল, যা অংশগ্রহণকারীদের অন্যান্য স্থানীয় কৃষি ব্যবসার সাথে পারস্পরিক সংযোগ গড়ে তোলার পাশাপাশি জাতীয় পর্যায়ের বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়ার সুযোগ করে দেবে।কর্মসূচিটি সম্পর্কে আরও জানতে আগ্রহী ব্যক্তিদের ২২শে অক্টোবর বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত অনুষ্ঠিতব্য একটি ভার্চুয়াল তথ্য অধিবেশনে উপস্থিত থাকার জন্য উৎসাহিত করা হচ্ছে। এতে অংশ নিতে অগ্রিম নিবন্ধন প্রয়োজন। NASDA Foundation-এর ওয়েবপেজে ফ্রেডেরিক কাউন্টি ফার্ম২ফুড প্রোগ্রাম সম্পর্কে আরও জানুন।
যোগাযোগ: কেটি স্টিভেন্স পরিচালক, কৃষি দপ্তর ২৪০-২৮৫-২৭৯৫
